পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ!

Posted on September 21, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

image_55044_0

দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে দেশে পিঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পূর্ব নির্ধারিত মূল্যে পিঁয়াজের ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করতে গেলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা তাতে বাধা দেন। ফলে বন্ধ থাকে পিঁয়াজ আমদানি।

আমদানি বন্ধ থাকায় বন্দরের ওপারে ভারতীয় পিঁয়াজ বোঝাই অন্তত ৩০টি ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বন্দরের ব্যবসায়ী তোজাম্মেল হক ও মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে প্রতি মেট্রিকটন ৯শ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে প্রতি কেজি পিঁয়াজের আমদানি মূল্য পড়ে প্রায় ৭৫ টাকা।

ভারতের কাস্টমস কর্মকর্তাদের কাছে এ বিয়য়ে জানতে চাইলে তারা জানান, ভারত সরকার পিঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ৬শ ৫০ থেকে বাড়িয়ে ৯শ ডলার নির্ধারণ করেছে। তাই বর্তমান নির্ধারিত মূল্য ছাড়া বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দরের কাস্টমস অফিসের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, ভারত পিঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে। ফলে শুক্রবার বন্দর দিয়ে দেশে কোনো পিঁয়াজ আমদানি হয়নি। তবে বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬৫০ ডলারে পিঁয়াজ আমদানি হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud