পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পদ্মা সেতুর নিরাপত্তায় সেনা ব্রিগেড উদ্বোধন

Posted on September 19, 2013 | in দুর্নীতি দমন কমিশন | by

pm4_3186-1-5_374

ঢাকা: পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত এবং সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ৯৯ কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের এডহক আর্মি এভিয়েশন গ্রুপ হ্যাংগারে ব্রিগেডের পতাকা উত্তোলন করেন।.

২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নিয়ে ৯৯ কম্পোজিট ব্রিগেড গঠিত।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ২০ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ মাঠে আয়োজিত দরবারে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা ও তদারকির জন্য আরো ২টি পদাতিক ইউনিট ও ১টি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলন করে আমরা আমাদের স্বপ্নের শুভ সূচনা করেছি।

বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতায় বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের পিছিয়ে যায়। ফলে সরকারের মেয়াদের শেষ দিকে এসে এই দরপত্র আহ্বান করা হয়েছে।

পদ্মা প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকেরে সঙ্গে টানাপোড়েনের প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী বলেন, “এবার যখন আমরা পদ্মা সেতুর কাজ শুরু করতে গেছি। তখন নানা রকম ঘটনা ঘটে। আমরা নিজেদের পয়সায় করতে চাই, বিশ্বের কাছে হাত পাতব না। নিজেদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব।

“আমরা স্বাধীন জাতি। বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই। কারো কাছে পরাভব মানতে চাই না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud