April 20, 2026
ঢাকাঃ চলতি মাসের প্রথম ১৩ দিনে ৪৭ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকে সম্মিলিতভাবে আসা রেমিটেন্সের পরিমাণ ১৬ কোটি ৪৩ লাখ ডলার।
৩০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের রেমিটেন্সের পরিমাণ ৩০ কোটি ১ লাখ ডলার। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১০ কোটি ৮১ লাখ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২ কোটি ১৪ লাখ, প্রাইম ব্যাংক লিমিটেড ১ কোটি ৯ লাখ, ব্র্যাক ব্যাংক লিমিটেড ১ কোটি ৯৭ লাখ, উত্তরা ব্যাংক লিমিটেড ২ কোটি ১৭ লাখ, পূবালী ব্যাংক লিমিটেড ১ কোটি ৬৩ লাখ, ব্যাংক এশিয়া লিমিটেড ১ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ৮২ লাখ, দি সিটি ব্যাংক লিমিটেড ১ কোটি ২৮ লাখ, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৭৫ লাখ ডলারের কাছাকাছি রেমিটেন্স সংগ্রহ করে।
এছাড়া, সেপ্টেম্বরে এ সময়কালে ৯টি বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিতভাবে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ৭১ লাখ ডলার।
উল্লেখ্য, গত আগস্টে মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১০০ কোটি ডলার।