পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিবির-পুলিশ বন্দুকযুদ্ধ, কনস্টেবলের বুকে গুলি

Posted on September 18, 2013 | in জাতীয় | by

image_45542_0

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীরা গুলি চালিয়েছে। পুলিশও পাল্টা গুলি চালায়।

হরতাল চলাকালে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোতপুকুরিয়া পুলিশ ফাঁড়ির অদূরে টহল পুলিশের উপর জামায়াত-শিবির কর্মীরা অতর্কিত গুলি চালায়। এতে পুলিশ কনস্টেবল ইকবাল বুকে গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এর এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়।

ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইলতুমিশ।

এর আগে সকাল থেকে হরতালের সমর্থনে সাতকানিয়া শহরের বিভিন্নস্থানে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যারিকেড তুলে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud