April 21, 2026
গোলাপগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী অভিযোগ করেছেন গত তত্ত¡াবধায়কের আমলে আমি নাকি বিদেশে পালিয়ে গিয়েছিলাম। আমি ওনাকে (খালেদা) বলতে চাই- শেখ হাসিনা পালায় না।.
তিনি বলেন, তত্ত¡াবধায়ক সরকার আমাকে বিদেশ থেকে দেশে আসতে নিষেধ করেছিলো। কি আমি শুনিনি। আমি বলেছিলাম- মৃত্যু হলেও আমি দেশে ফিরবো। কারণ, জীবন নেবার মালিক আলøাহ, দেবারও মালিক আলøাহ।
মঙ্গলবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সরকারি খরচে ভোট চাওয়ায় বিরোধীদলীয় নেতার সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী যখন সমালোচনা করেন তখন তার উচিত আয়নার নিজের মুখটা দেখা।
কারণ, ২০০৪ সালের এপ্রিল মাসের পত্রিকায় খুঁজলে দেখা যাবে- উনিও সরকারি খরচে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রার্থীদের নামে ভোট চেয়েছেন।
খালেদা জিয়া বিডিআর হত্যাকাÐের সঙ্গে জড়িত অভিযোগ করে শেখ হাসিনা বলেন, যিনি দুপুর ১২টার ঘুম থেকে উঠেন না। ওই দিন তিনি কীভাবে সকাল ৭টার মধ্যে ক্যান্টনমেন্ট এলাকা থেকে অন্যত্র গেলেন। ওই দিন কোথায় গিয়েছিলেন জনগণ সেটা জানতে চায়।