পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কক্সবাজারে প্রভা সঙ্গে সিকান্দার বক্স

Posted on September 12, 2013 | in বিনোদন | by

mosaraf_karim_116225_2

বিনোদন ডেস্ক:  কক্সবাজারে আছেন প্রভা। সঙ্গে রয়েছেন সিকান্দার বক্স ওরফে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। না, ব্যক্তিগত কিংবা পারিবারিক কোন কাজে এই দুই তারকা সমুদ্র সৈকতের আশ্রয় নেননি। ঈদের একটি বিশেষ নাটকের শুটিংয়ে গত ৫ই সেপ্টেম্বর থেকে সেখানে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন নাটকের নির্মাতা এবং শুটিং ইউনিট।

গত ঈদে বাংলাভিশনে প্রচারিত ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’ এবং ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’ নাটক দু’টির ব্যাপক জনপ্রিয়তার পর আগামী ঈদেও সাগর জাহান নিয়ে আসছেন এর সিক্যুয়াল নাটক।

এবারের নাম ‘সিকান্দার বক্স কক্সবাজার’। আর এ নাটকের কাজে কক্সবাজার সমুদ্র সৈকতে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম ও প্রভা। ছয় পর্বের এই ঈদ বিশেষ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে ৫ই সেপ্টেম্বর থেকে। চলবে আরও তিন দিন। এর আগের দুটি নাটকে মোশাররফ করিমের বিপরীতে মোনালিসা অভিনয় করলেও এবার একই চরিত্রে অভিনয় করছেন প্রভা। এছাড়া এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন লাক্স তারকা সামিহা, তানিয়া আহমেদ, শাহেদ আলী, আরফান, ফারুখ আহমেদ প্রমুখ।

এ বিষয়ে প্রভা বলেন, ‘সিকান্দার বক্স কক্সবাজার’ নাটকে কাজ করতে পেরে ভাল লাগছে। কারণ, নাটকটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকের পুরো শুটিং ইউনিট নিয়ে আমরা এখন কক্সবাজারে। খুব মজা করে আমরা শুটিং করছি। প্রভা আরও বলেন, প্রথম দিন আমরা একটা পর্বের পুরো শুটিং বাসে করেছি।

অনেক মজা হয়েছে বাসের শুটিংয়ে। মোনালিসা আপু আমেরিকায় যাওয়ার কারণে এবার তার চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করছি মোনালিসা আপুর জায়গায় আমাকে দেখে দর্শকরা খুব বেশি হতাশ হবেন না। জানা যায়, আসছে ঈদে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud