May 27, 2026
ঢাকা: সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ব্লিডিং কোড লঙ্গনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ভবনের মালিক সোহেল রানা। বিচারপতি মো, নিজামুল হক এবং বিচারপতি কাসিফা হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।.
তবে অবহেলা জনিত মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার জামিন মিলেনি। ওই মামলায় জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। ওই আবেদন হাইকোর্টের নিয়মিত কোন বেঞ্চে উত্থাপনের পরামর্শ দেয়া হয়েছে।
হাইকোর্টে সোহেল রানার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন এডভোকেট মো, নাজমুল হুদা। সরকারের পক্ষে ওই আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান।
গত ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১১০০ এর বেশি মানুষ নিহত হয়। যাদের বেশিরভাগই ওই ভবনে অবস্থিত ৪টি গার্মেন্টে কাজ করতেন। এ ঘটনায় সারা দুনিয়া ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দূর্ঘটনা হিসেবে একে চিহ্নিত করা হয়েছে।