পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিশুখাদ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ

Posted on July 1, 2013 | in জাতীয় | by

image_40924

ঢাকা: মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য উৎপাদন ও বিপণন করা যাবে। তবে বিজ্ঞাপণ প্রচার করা যাবে না।’ মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য ক্রয়ে বা ব্যবহারে মা বা পরিবারকে নিরুৎসাহিত করতেই বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, নিবন্ধন ছাড়া শিশুর বিকল্প খাদ্য উৎপাদন ও বিপণন এবং এ সংক্রান্ত সরঞ্জাম আমদানি করা যাবে না বলেও আইনে বিধান রাখা হয়েছে।

বিদ্যমান ১৯৮৪ সালের অর্ডিন্যান্স (The Breast-Milk Substitutes Regulation of Marketing Ordinance, 1984 ) রহিত করে এ আইন করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত আইনে বিচার ও শাস্তির আওতা বাড়ানো হয়েছে। আগে অপরাধের ক্ষেত্রে শুধু ব্যক্তি শাস্তির আওতায় ছিল। নতুন আইনে প্রতিষ্ঠানকেও শাস্তির আওতায় আনা হবে।’ আইন ভঙ্গকারীদের শাস্তির মেয়াদ দুই বছর থেকে বৃদ্ধি করে তিন বছর করা হয়েছে। জরিমানার হার ৫ হাজার থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার অপরাধ করলে তার শাস্তির মেয়াদ দ্বিগুণ করার বিধান রাখা হয়েছে এ আইনে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সংক্রান্ত বিচার হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud