পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য সচিব

Posted on June 30, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

Groser-shop

ঢাকা: রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে এফবিসিসিআইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, “সরকারের কাছে ভোগ্য পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী দু একদিনের মধ্যেই ভোজ্য তেল, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করা হবে। প্রতিটি বাজারে এ মূল্য তালিকা টানিয়ে দেয়া হবে।” সচিব বলেন, “রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণে  সরকার এবং ব্যবসায়ীরা একত্রে কাজ করবে।”

বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গুজবে কান দিয়ে পুরো মাসের বাজার একদিনে না করেন। তাহলে সেই বাজারে পণ্যের সাময়িক সঙ্কট দেখা দিতে পারে।” এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, “রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী ও সরকার একত্রে কাজ করছে। অন্য বছরের মতো এ বছরে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বরং এ বছর পণ্যের দাম কমে আসবে।”
বৈঠকে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud