পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজন হত্যার প্রতিবাদে মুশফিক

Posted on July 13, 2015 | in খেলাধুলা | by

11403114_10153457927132012_8236651943228749512_n

ঢাকা: গত বুধবার (৮ জুলাই) সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মম নির্যাতনে করে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে। এরপর ঘাতকরা ২৮ মিনিটের সেই হত্যা দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় ওঠে।  সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও প্রতিবাদ জানালেন। তিনি তার ফেইসবুক ফ্যান পেইজে ‘say no to child abuse’ লেখা প্ল্যাকার্ডের একটি ছবি আপলোড করেন।

সেই সাথে তিনি বাংলা ও ইরেজিতে এ ঘটনার প্রতিবাদে লেখেন, ‘There can never be a worse crime than abusing an innocent child to death. Say no to child abuse!’

“একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!”

নিহত শিশুর বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। তার বাবা শেখ আজিজুর রহমান একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজনই বড়। পরিবারের খরচ চালাতে রাজন সবজি বিক্রি করত।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud