পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭৭ রানে সাজঘরে এনামুল

Posted on February 26, 2014 | in খেলাধুলা | by

180135ফতুল্লা: ভারতের বিপক্ষে ৪৯ রানের মধ্যে দুই উইকেট হারালেও এনামুল হক ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে পথে ফিরেছিল বাংলাদেশ। ৬৭ বলে প্রথম ফিফটি পাওয়া এনামুল থেমেছেন ৭৭ রানে। ১০৬ বলে পাঁচটি চার ও তিন ছয়ে সাজানো ইনিংসটি বোল্ড করে থামান বরুন অ্যারন। মুশফিক ১৪তম ফিফটি নিয়ে খেলছেন। ৩৮ ওভারে তিন উইকেটে ১৮৫ রান করেছে বাংলাদেশ। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শামসুর ও এনামুলের উদ্বোধনী জুটি ভালো সূচনার ইঙ্গিত দিলেও ১৬ রানে সেটা ভেঙে যায়। ৭ রানে মোহাম্মদ সামির শর্ট বলে অফ সাইডে ফিরতি ক্যাচ তুলে দেন শামসুর।

১৩তম ওভারের প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিনের বলটি এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন মুমিনুল হক। তিনটি করে চার ও ছয়ে এনামুল অর্ধশতক করেন। আর মুশফিক ৬৫ বলে তিন চারে ৫০ রানে পৌঁছান। তারা দুজনে ১৩৩ রানের জুটি গড়েন। স্বাগতিক অধিনায়ক ৬৪ রানে ব্যাট করছেন। মাঠে নেমেছেন নাঈম ইসলাম।

এনামুল এর আগে খুলনায় ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই অভিষেক ফিফটি পান, সেটাকে শতকে পরিণত করেছিলেন।  আল-আমিন হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জিয়াউর রহমান। আরাফাত সানির স্থানে দলে ঢুকেছেন আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ দল: শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মুর্তজা, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শার্মা, বিরাট কোহলি, অম্বতি রাইডু, অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও বরুন অ্যারন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud