May 5, 2026
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ ও ৭ জুন দুই দিনের সরকারি সফরে বাংলাদেশ আসছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তার সফরসূচির বিষয়টি জানিয়েছে।
সফরকালে নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন।