পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩ পার্বত্য জেলার ৩১ ভোটকেন্দ্রে হেলিকপ্টার

Posted on February 26, 2014 | in সারা দেশ | by

Bandarbon_bg_795436966ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে ১১৫ উপজেলায়। এসব উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৩২।   দেশের তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা- ২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য দেখা গেছে।

ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, পার্বত্য তিন জেলায় ৩১টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল বহন, ভোটগ্রহণকারী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে।

এ বিষয়ে তিন জেলার রিটার্নিং অফিসারদের কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র চাওয়া হয়েছে। চাহিদাপত্র অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পরিবহনের প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud