April 26, 2026
ঢাকা: ৩৩তম বিসিএসের দুই হাজার ৭২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ছয় মাসেরও বেশি সময় পর এ নিয়োগ দেয়া হলো। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। গত বছরের ২১ নভেম্বর আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।