April 19, 2026
আবু সুফিয়ান: হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি চুক্তিবদ্ধ হলেন আরো একটি ছবিতে। রাকিবুল হাসান রকিব পরিচালিত নতুন এই ছবির নাম ‘প্রিয় বান্ধবী।’ ক্যারিয়ারে এটি তার ২৪ নম্বর ছবি। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবি মুক্তি পায়নি। নিজের নতুন এই ছবি প্রসঙ্গে পরীমনি বললেন,’ভালো লাগছে আরো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। রাকিবুল হাসান রাকিবের পরিচালনায় এই ছবিটি একটু অন্য ধরনের। আশা করছি এই ছবিতে নতুন এক পরীকে দেখতে পাবেন দর্শকরা।’ এদিকে সম্প্রতি পরী অভিনীত ‘পাগলা দিওয়ানা’ ছবিটি সেন্সর পেয়েছে। সব ঠিক থাকলে সামনের বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি পেতে পারে। আর তাই যদি হয় তবে তা হবে পরীর ক্যারিয়ারের মুক্তি পাওয়া প্রথম ছবি।