পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৯টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি করা হবে

Posted on March 4, 2014 | in জতীয় সংসদ | by

Parlament-S20130911100230সংসদ ভবন থেকে: লোকশান হওয়ায় ১৯টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারি করণের সিন্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে ৩টি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়েছে।    মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোরশেদ আলম এর এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন।   মন্ত্রী বলেন, বিগত সরকারের মেয়াদে রাষ্ট্রায়ত্ত অলাভজনক প্রতিষ্ঠানকে বেসরকারি করণের জন্য তালিকা করা হয়েছে। তালিকাভূক্ত ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি এরইমধ্যে ব্যক্তি  মালিকানায় হস্তান্তর করা হয়েছে।   বেসরকারিকরণের জন্য তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, প্রোকিউরমেন্ট অ্যান্ড সেলস অর্গানাইজেশন কাপ্তাই, লাম্বার প্রসেসিং কমপ্লেক্স কাপ্তাই, এস এ এফ ইন্ডস্ট্রিজ, কর্ণফুলি টেম্বার এক্সট্রাকশন ইউনিট, ঠাকুরগাঁও সিল্ক ফ্যাক্টরী, চিটাগাং কেমিকেল কমপ্লেক্স, টাইগার ওয়্যার প্রোডাক্ট, সিলেট টেক্সটাইল মিল, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, ভালকা উলেন মিল, ন্যাশনাল সুগার মিল, বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড, রাজশাহী সিল্ক ফ্যাক্টরী, ঢাকা ম্যাচ ফ্যাক্টরী, এ্যারোমা টি লিমিটেড, ঢাকা লেদার কোম্পানি লিমিটেড, নর্থ বেঙ্গল পেপার মিলসসহ ১৯টি।   যে তিনটি হস্তান্তর করা হয়েছে সেগুলো হলো- পার্টিক্যাল বোর্ড অ্যান্ড ভিনিয়ারিং  প্লান্ট, সাতরং টেক্সাটাইল মিল ও সালাতিন সিন্ডিকেট।   সংসদ সদস্য হাজী মো. সেলিম এর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত ৫ বছরে রাজধানীর নিবন্ধিত ১৪৯টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) ১৫টি খাতে ১ হাজার ১৮২ কোটি ৪৭ লাখ  ৫৭ হাজার ৯১৬ টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud