পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৮ দিন পর জঙ্গল থেকে শিশু উদ্ধার

Posted on July 14, 2015 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মার সঙ্গে নারিকেল কুড়াতে গিয়ে ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যায় ৭ বছর বয়সী জেসিকা প্যাট্রিসিয়া এরিয়াস। এ ঘটনার ১৮ দিন পর ওই মেয়েশিশুকে জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।Child-alive--thereport24.co
বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার উত্তরাঞ্চলের তায়রোনা ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল থেকে এরিয়াসকে উদ্ধার করা হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা এরিয়াসকে উদ্ধারের অভিযানে অংশ নেয়। অভিযানে বিমানও ব্যবহার করা হয়।
উদ্ধারের সময় অপুষ্টি ও পানির অভাবে ভুগছিল এরিয়াস।
স্থানীয় পুলিশের কর্মকর্তা আলবেইস ফয়েন্তেস জানান, মেয়েটির পায়ের ক্ষত থেকে বুঝা যাচ্ছে সে অনেক পথ হেঁটেছে।
জেসিকার মা এলিনা কার্তেস বলেন, ‘সৃষ্টিকর্তাই এতদিন আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা ও পুলিশ সদস্যদের ধন্যবাদ।’
মেয়েটিকে উদ্ধার করা হলেও এখনও একটি রহস্যের সমাধান হয়নি। মেয়েটির অবস্থান সম্পর্কে অজ্ঞাত স্থান থেকে ফোন পান পুলিশ সদস্যরা। তারা এখন তদন্ত করছেন, কে মেয়েটির খবর জানিয়ে ফোন করেছিলেন।
কিছুদিন আগে পশ্চিম কলম্বিয়ার একটি জঙ্গল থেকে বিমান দুর্ঘটনার শিকার মা-শিশুকে পাঁচ দিন পর জীবিত উদ্ধার করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud