April 26, 2026
ঢাকা : ১৮ দলীয় জোট নয়, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেয়েছে শুধুই বিএনপি। ১৮ দলের পক্ষ থেকে গণসমাবেশের অনুমতি চাওয়া হলেও রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুধুই বিএনপিকে এ অনুমতি দেয়। গত ১৫ জানুয়ারি (বুধবার) বিকালে হোটেল ওয়েস্টিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলন গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান জানান, সরকার গণতান্ত্রিক কর্মসূচিতে কখনো বাধা দেবে না বলে আশা করি। তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসন এই কর্মসূচির মাধ্যমে দিকনির্দেশনা দেবেন।