পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৫ ডিসেম্বর হজের টাকা জমা নেয়া শুরু

Posted on November 27, 2014 | in জাতীয় | by

ঢাকা: আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৫ সালের হজের টাকা জমা নেয়া শুরু হবে। শেষ হবে ৩০ জানুয়ারি। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এ সময়ের মধ্যে হজযাত্রীদের মোয়াল্লেম ফি জমা দিতে হবে।

বৃহস্পতিবার  সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে হজ নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী জানান, নতুন এই নিয়ম অনুযায়ী মেশিন রিডাবল পাসপোর্ট-এমআরপি এবং মোয়াল্লেম ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে এই তালিকা সৌদি সরকারের কাছে জমা দিতে হবে।
তিনি আরো জানান, হজ প্যাকেজের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটি অনুমোদনের জন্য আগামি ৮ ডিসেম্বর মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে সবাইকে জানানো হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো: বাবুল হাসান, হজ অ্যাজেন্সি অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ-হাবের সভাপতি মো: ইব্রাহিম বাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud