পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১০ উইকেটের বিশাল জয় বাংলাদেশের

Posted on February 15, 2014 | in খেলাধুলা | by

urlঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের করা ২১২ রানের জবাবে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। ৪৫ বল হাতে রেখেই আফগান যুবাদের হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। এমন দাপুটে জয় তুলে নেয়ার পথে দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুণ এক কৃতিত্ব দেখান। ২১৬ রানের জুটি গড়ে নতুন এক ইতিহাস গড়েন। ম্যাচ শেষে সাদমান ইসলাম ১২৬ রানে অপরাজিত থাকেন। আর জয়রাজ শেখ ৮১ রানে। এই রান সংগ্রহ করতে বাংলাদেশ ৪২.৩ ওভার খেলেছে। এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান বল করার সিদ্ধান্ত নেন। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে আফগানিস্তান।  দলের পক্ষে মোহাম্মদ মুজতবা ৪৭, হাসমতউল্লা শাইদি ৪৩ ও নাসির জামাল ৪১ রান সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ১০ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া রাহাতুল ফেরদৌস ২টি উইকেট নেন।

শুক্রবার শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে শেষ বলে হার মানার কারণে টি টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের কাছে র‌্যাংকিং হারায় বাংলাদেশ। ১০ নম্বর থেকে বাংলাদেশ নেমে যায় ১১ নম্বরে। আর আফগানিস্তান উঠে আসে ১০ নম্বরে।  কিন্তু শনিবার আফগানিস্তানের যুবাদের ১০ উইকেটে হারিয়ে মাটিতে নামিয়ে আনল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে ১০ উইকেটে জয়ের রেকর্ড এটাই প্রথম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud