পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হ্যাপির দুঃখ ভুলিয়ে দিলেন যে নতুন বন্ধু

Posted on June 2, 2015 | in বিনোদন | by

11247709_1444271962540931_3869058826418786741_n (1)বিনােদন ডেস্ক: রুবেলের সঙ্গে সম্পর্কোচ্ছেদের যাতনা অবশেষে ভুলতে চলেছেন অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। কারণ নতুন বন্ধু খুঁজে পেয়েছেন তিনি। তার কঠিন সময়টাতে এই বন্ধুই তার পাশে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন হ্যাপি। তার নতুন বন্ধুর নাম মোহাম্মদ লাকাব। ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানিয়েছেন হ্যাপি। তিনি লিখেছেন, ‘অনেকদিন পর ঘুরলাম আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে ।

সত্যি বলছি, তুমি আমাকে যত কেয়ার কর এত কেয়ার কেউ কখনও করেনি। আমি খুব ভাগ্যবতী তোমার মতো বন্ধু পেয়ে। কোন দিন যোগাযোগ না থাকলেও তোমার মতো বন্ধুর জায়গা কেউ নিতে পারবে না। আমার এখন একবারের জন্যও অতীতের খারাপ সময়গুলোর কথা মনে পড়ে না।

তুমি আমাকে ভুলতে সাহায্য করেছ যার জন্য আমি ঋণী। এখন আমি বুঝি জীবনটা একান্ত নিজের। ভূল কারও জন্য ভেবে সময় নষ্ট করা উচিত না। সেই সময়টা নিজেকে নিয়ে ভাবা অনেক শান্তির। ভাল থাকো সবসময়। তবে লাকাব কি করেন, কেমন বন্ধু এ কথা হ্যাপি জানান নি। লাকাবকে হ্যাপি অনেক ভালো বন্ধু উল্লেখ করলেও সেই পোস্টে লাকাব নতুন প্রেমিক বা খুব ঘনিষ্ঠ কেউ এটা মনে হয় নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud