পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হোঁচট খেল ইতালি, বেলের গোলে হারল বেলজিয়াম

Posted on June 13, 2015 | in খেলাধুলা | by

e58fc31d8fa0b4af52954d91c25f1879-13অনলাইন ডেস্ক : এগুলোর মধ্যে হল্যান্ড, ওয়েলস ও তুরস্ক জয় পেয়েছে। তবে ক্রোয়েশিয়ার সঙ্গে সাবেক ইউরো ও বিশ্বচ্যাম্পিয়ন ইতালি পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।
ইতালি ও ক্রোয়েশিয়ার মধ্যেকার খেলার ১০ মিনিটের মাথায় অফসাইটে গোল বাতিল হয় পিরলোদের। এর মিনিট খানেক পরেই অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা মারিও মানজুকিতের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল খেয়ে অফসাইটের আবেদন করায় রেফারি বুফনকে হলুদ কার্ড দেখান। অথচ এর কয়েক মিনিট আগে পেনাল্টি ঠেকিয়ে দেন বুফন। এরপর খেলায় আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যে পেনাল্টি পায় ইতালি। খেলার বয়স তখন ৩৬ মিনিট। অ্যান্টোনিও ক্যানড্রিভা সমতা সূচক গোল করেন। এরপর আর গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিকে।

এদিকে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলে একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়েছে তিন পয়েন্ট পেয়েছে ওয়েলস। কার্ডিফ স্টেডিয়ামে ইউরো বাছাই পর্বের এ খেলায় গোল করে নিজের ৫০ তম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন বেল।
রিগায় লাটভিয়াকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে হল্যান্ড। তুরস্ক ১-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। গোল ডট কম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud