April 19, 2026
ঢাকা : গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক সিনেমার প্রদর্শনীতে হৃত্তিক রোশনকে এক রহস্যময় নারীর সঙ্গে দেখা গেছে। কেউই নিশ্চিত ছিলেন না ওই নারী কি শুধু হৃত্তিকের ভক্ত না বন্ধুও বটে।
যাইহোক, অবশেষে ওই রহস্যময়ীর পরিচয় পাওয়া গেছে। ওই নারীটি ছিলেন হৃত্তিকের বন্ধু আফরিন খানের স্ত্রী। আফরিন পেশায় একজন নিউরো পারফরমেন্স প্রোগ্রামিং এক্সপার্ট এবং মোটিভেশনাল স্পিকার।
হৃত্তিকের সঙ্গে কে এই রহস্যময়ী নারী!
প্রতক্ষ্যদর্শীদের বর্ননা মতে, সিনেমা শেষে হৃত্তিক থিয়েটার থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই নারীটিও বেরিয়ে আসেন। এসময় তাদের পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায়।
একটি কালো টি-শার্ট, ডেনিম জিন্স ও ক্যাপ পরিহিত অবস্থায় হৃত্তিককে সত্যিকার অর্থেই পুরোপুরি একজন ক্যাজুয়াল সিনেমা দর্শক মনে হচ্ছিল।
হৃত্তিকের সঙ্গে কে এই রহস্যময়ী নারী!
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই হৃত্তিক ও তার স্ত্রী সুসানের মধ্যে ছাড়াছাড়ি হয়। ছোটবেলা থেকেই তারা পরস্পরকে পছন্দ করতেন। সুসানের সঙ্গে হৃত্তিক প্রায় ১৪ বছর ধরে ঘর সংসার করেন। তাদের ঔরসে দুটি সন্তানের জন্ম হয়েছে।