পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হিউজের শেষকৃত্য সম্পন্ন

Posted on December 3, 2014 | in জাতীয় | by

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বলে আঘাতে মারা যাওয়া ফিল হিউজের শেষকৃত্য সম্পন্ন হলো আজ। অস্ট্রেলিয়ার ‘সাবেক’ এ ব্যাটসম্যানের জন্মভূমি ম্যাক্সভিলে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে হাজির হন কয়েক হাজার মানুষ। উপস্থিত কেউই চোখের পানে ধরে রাখতে পারেন নি। ফিল হিউজের কফিন বহন করতে তার বাবা গ্রেগরি ছিলেন বাঁ পাশের সামনে। সন্তানের কফিন বহন করা বাবার কান্না সংবরণ করতে দাঁত কামড়ানো মুখ ও অশ্রুসিক্ত চোখে উপস্থিত মানুষের চোখ অশ্রুতে ভরে ওঠে। অন্যদিকের কফিনের সামনে ছিলেন হিউজের ভাই জেসন হিউজ। তার পেছনেই ছিলেন দুঃখে ভারাক্রান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট টনি অ্যাবট। এছাড়া অস্ট্রেলিয়ার দলের সব সদস্যর সঙ্গে ছিলেন শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম

3be459540594998b19e18d74a45d9007-8 7cd0771abfabcb3267c75b5e968f9837-6 8ccfb3bebe110913f271637509e1c75c-5 13fe9213d7e23fc8cbbae8e8e02908fe-1 32ce038b83a3fa5f521939a652f7f683-3 66fa2fc249ea9ee4c31816850a6d6d9f-4 71b6591e424d94baebbfbc3bdacf2042-9 71fda93b1c5d1de2567cace53d260d47-7 b82540544e3daad5c80473ff3151ee5d-2

গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, জাস্টিন ল্যাঙ্গার, মার্ক টেইলর ও গ্লেন ম্যাকগ্রা। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্যার রিচার্ড হেডলি ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়া সফররত ভারত ক্রিকেট দলের সদস্যরা শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াত হিউজের ছোট্ট গ্রামে যান। দূরে দাঁড়িয়ে হিউজর মা ভার্জিনিয়ার অঝোর ধারার কান্না ছিল হৃদয়স্পর্শী। ম্যাক্সভিলে হাইস্কুল মাঠে শেষকৃত্য অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল। টিভির সামনে লাখো দর্শককে কাঁদায় হিউজের বিদায়। একই সময়ে টিভি চ্যানেলটি হিউজের আঘাত পাওয়া মাঠের ছবি ও দৃশ্য দেখায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউজের বোন মেগান, ভাই জেসন হিউজ ও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকলে ক্লার্ক। ক্লার্কের আবেগমাখা বক্তৃতা উপস্থিত ব্যক্তিদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমি এসসিজির (সিডনি গ্রাউন্ড) মাঠের মধ্যখানে হেঁটেছি। পায়ের তলায় সেই একই ঘাস আমার পায়ে বিধছিল। যেখানে তার সঙ্গে (হিউজ) আমি অনেক জুটি গড়েছি। তার আত্মা এ মাটি ছুঁয়েছে। এ কারণে এ মাঠ আমার জন্য সারা জীবন পবিত্র হয়ে থাকবে।’ হিউজকে ভাই সম্বোধন করে তিনি আরও বলেন, ‘ফিলিপের আত্মা চিরদিন আমাদের খেলার মধ্যে থাকবে। তার ভালবাসার খেলার তত্ত্বাবধায়ক হয়ে আমরা তার প্রতিনিধিত্ব করবো।’ অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগ শেফিল্ড শিল্ডে গত মঙ্গলবার শন অ্যাবটের বলের আঘাতে মারাত্মক আহত হন ফিল হিউজ। দু’দিন হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণের পরে ২৫ বছর বয়সী হিউজ বৃহস্পতিবার মারা যান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud