পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাসিনা মোদী প্রথম বৈঠক নিউইয়র্কে

Posted on September 12, 2014 | in জাতীয়, রাজনীতি | by

pm_141083042বিশেষ সংবাদ : আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুই প্রধানমন্ত্রীর বহুল প্রত্যাশিত এ বৈঠকটি নিউইয়র্কেই হচ্ছে এমন তথ্য বৃহস্পতিবার  নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, দুই পক্ষই উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠকের ব্যাপারে একমত হয়েছে। তবে কবে এবং কখন বৈঠকটি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
এ ব্যাপারে কথা হয় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমরা বৈঠকের ব্যাপারে একমত হয়েছি। তারিখ ও সময় পরে নির্ধারণ করে নেব।
তবে বৈঠকটি ২৭ সেপ্টেম্বরেই হতে পারে এমন একটি ইঙ্গিত দিয়ে স্থায়ী মিশন সূত্রটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক পৌঁছাবেন। ২৭ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দু’জনেরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। এছাড়া ওই দিন বিকেলেও নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ২০১৪’ এ অংশ নিয়ে বক্তব্য রাখার কথা উভয় প্রধানমন্ত্রীর।
দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকটি এই দুই কর্মসূচির মধ্যে যে কোনো একটি সময়ে নির্ধারণ করা হতে পারে, এমনটি জানিয়েছে সূত্রটি। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিবের আহ্বানে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়া ২৭ সেপ্টেম্বর মূল অধিবেশনে অংশগ্রহণের বাইরেও বিভিন্ন ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তবে ন নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক বৈঠককে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud