May 5, 2026
নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হাসপাতাল ছেড়ে গেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। নিজ বাসায়ও উঠেননি। এর আগে দশম জাতীয় সংসদের এক বছরপূর্তী উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি এবং ৫ জানুয়ারি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার রাতে রিজভী আহমেদকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় পুলিশ। তবে বিভিন্ন মাধ্যমে শোনা যায়, তাকে মূলত আটক করা হয়েছে, যদিও পুলিশ তা অস্বীকার করে। এ প্রসঙ্গে সেসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তাকে পুলিশ হাসপাতালে পৌঁছে দেয়। তবে যার চিকিৎসা তাকেই এর ব্যয় বহন করতে হবে। পুলিশের পক্ষ থেকে তা করা হবে না।