পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাবিব উন নবী খান সোহেল চার সপ্তাহের আগাম জামিন

Posted on November 30, 2014 | in রাজনীতি | by

ঢাকা:  ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শাহবাগ থানায় গাড়ি ভাঙচুরের একটি মামলায় এ আগাম জামিন পেলেন তিনি।
ওই মামলায় আগাম জামিন চেয়ে সোহেলের করা আবেদনের শুনানি শেষে রোববার এ আদেশ দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud