পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হলিউডে নার্গিসের সাফল্য

Posted on June 9, 2015 | in বিনোদন | by

nargis1433824696বিনোদন ডেস্ক : স্পাই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির। আর প্রথম সিনেমাতেই সাফল্যের মুখ দেখেছেন এই বলিউড সুন্দরী। মুক্তির দু’দিনের মধ্যে শুধুমাত্র আমেরিকার বাজারে এই সিনেমার কালেকশন ৩০ মিলিয়ন মার্কিনি ডলার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই সিনেমাটির আন্তজার্তিক বাজারে আয় ইতোমধ্যে ৮৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।
স্পাই-এর এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক বলিউড অভিনেতা উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে। এ ছাড়া পরিচালক করণ জোহারসহ অনেকেই হলিউডে নার্গিসের এই বাজিমাতে শুভেচ্ছা জানিয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud