পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হলিউডে জ্যাকুলিন

Posted on September 20, 2014 | in বিনোদন | by

jacqueline-fernandez_13900বিনোদন ডেস্ক : এ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ঝুলিতে পোরার পর দিন বেশ ভালোই কাটছে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের। শোনা যাচ্ছে হলিউডেও অভিষেক ঘটতে যাচ্ছে তার।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে জেমস সিম্পসন পরিচালিত সিনেমায় অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব শিগগিরই শুটিং করতে এক মাসের জন্য কানাডা পাড়ি দেবেন জ্যাকুলিন।
‘ডেফিনিশন অফ ফিয়ার’ নামের এই সাসপেন্স থ্রিলার ধাঁচের সিনেমাটিতে জ্যাকুলিনের সঙ্গে কারা অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
এখন রানবির কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘রয়’-এর কাজে এখন ব্যস্ত জ্যাকুলিন। মালয়েশিয়ার লাংকাওয়িতে চলছে সিনেমাটির শুটিং। সিনেমায় আরও দেখা যাবে অর্জুন রামপালকে। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন জ্যাকুলিন।
এছাড়াও এই ‘কিক’ তারকাকে দেখা যাবে ‘ব্যাঙ্গিস্তান’ সিনেমায়। এখানে তার সঙ্গে থাকবেন রিতেশ দেশমুখ এবং পুলকিত সম্রাট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud