May 1, 2026
বিনােদন ডেস্ক: এ যেন অন্য এক নুসরাত ! এই লুকের নুসরাতকে আগে দেখা যায়নি মোটেও। বলছি কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাতের কথা। ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই বেশ মিষ্টি একটা লুক নিয়ে দর্শকদের মনে করে নিয়েছেন অন্যরকম একটা জায়গা। দেবের সাথে ”খোকা-৪২০” এক-আধটু খোলামেলা দেখা গেলেও তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ”জামাই-৪২০” এ দেখা মিলেছে হট এন্ড সুইট নুসরাতকে।
এই ছবিতে যে ব্যাপক খোলামেলা নুসরাতের সাথে দেখা মিলেছে পরিপূর্ণ অভিনেত্রী নুসরাতকেও। আর তাইতো টালিগঞ্জে এখন আলাপ একটাই। আর তা হলো ”জামাই-৪২০” দিয়ে যে নুসরাতের দেখা মিলেছে তা যদি সামনের ছবিগুলোতেও অব্যাহত থাকে তাহলে টালিগঞ্জের এক নাম্বার নায়িকার আসনটা নিজের দখলে নিতে খুব একটা সময় লাগবে না তার।
যদিও নুসরাত এসব আলাপে কান না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। এ প্রসঙ্গে নুসরাতের বক্তব্য,”এটা ঠিক ”জামাই-৪২০” ছবিতে আমাকে একটু হট লুকে দেখা গিয়েছে। দর্শকরাও তা পছন্দ করেছেন। তাই বলে সামনের সব ছবিতেই যে এমন হবে তেমন কোনো কথা নেই। যে ছবিতে যে চরিত্রে আমাকে যা ডিমান্ড করবে আমি তাই করবো। অযথা খোলামেলা হতে আমি মোটেও রাজি না।”
নুসরাতের এমন বক্তব্যে যারা হতাশ তাদের জন্য খবর হলো নুসরাতের এই লুকে শুধু দর্শকরাই নন এই লুকে মজেছেন কলকাতার নামিদামী পরিচালকরাও। আর তাদের মধ্যে অনেকেই এখন নুসরাতকে নিয়ে করছেন নতুন পরিকল্পনা। সুতরাং এই লুকের নুসরাতকে যে আবার দেখা যাবে সে বিষয়টা অনেকখানিই নিশ্চিত।