পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

স্বীকৃত পেল আওয়ামী লীগের ফেসবুক পেজ

Posted on February 11, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

image_68028_0ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অফিসিয়াল পেইজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ স্বীকৃতি দেয়। ফেসবুকে জনপ্রিয় পেইজগুলোকে ভেরিফাইড করে কর্তপক্ষ। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের পেইজকে স্বীকৃতি দিল ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়ার পর এখন আওয়ামী লীগের এ পেইজের ডানপাশে রাইট মার্ক চিহ্ন দেখা যাবে।

সাধারণত সেলিব্রেটি, সাংবাদিক, খেলোয়াড়, রাজনৈতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেইজের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মাননা হিসেবে এ স্বীকৃতি দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে আওয়ামী লীগ এ পেইজের মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে। পাশাপাশি এ পেইজে বিএনপি-জামায়াতের বিভিন্ন অপতৎপতার তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। অনলাইন দুনিয়ার ক্রমবর্ধমান বিকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা শুরু করে দলটি। মঙ্গলবার পর্যন্ত এ পেইজে এক লাখ ১৫ হাজারের বেশি লাইক পড়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud