February 17, 2026
ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা, দীন মো, নুরুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমান মহাপরিচালক ডা, খন্দকার মো, সিফায়েত উল্লাহকে ওএসডি করা হয়েছে। ডা, খন্দকার মো. সিফায়েত উল্লাহ ২০১০ সালে প্রথমে ভারপাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকেই মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। অন্যদিকে অধ্যাপক ডা, দীন মো, নুরুল হক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মহাপরিচালক পরিবর্তনের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রাণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরীক্ষিৎ চৌধুরী বলেন, ‘সোমবার দুপুরে উপ সচিব হুমায়ন কবির এই আদেশ জারি করেন।’