পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের আকামা পরিবর্তন শুরু

Posted on February 16, 2014 | in প্রবাসী জীবন | by

2220140213185826সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা রোববার থেকে আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। এই সুযোগে সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আকামা ট্রান্সফারে স্থায়ী সুযোগের মাধ্যমে এখন যেকোনো সময় প্রবাসীরা তাদের কোম্পানি পরিবর্তন করতে পারবেন। সেদেশের শ্রম মন্ত্রণালয় বাংলাদেশী শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় সৌদি প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা চাকরি ও মালিক/ নিয়োগকারী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। রোববার থেকে আকামা পরিবর্তনের সুযোগ কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্র থেকে জানানো হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

সৌদি রাজ কার্যালয়ের আদেশে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, সংস্কৃতি, তথ্য ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ ও স্বীকৃতি অনুযায়ী সৌদি সরকার এ সিদ্ধান্ত নেয়। শ্রম মন্ত্রণালয়ের জনসেবা এবং কর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জিয়াদ আল-সায়িঘ জানিয়েছেন, মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক পোর্টালে সেবাটি পাওয়া যাবে।

সৌদি প্রেস এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের অপরাধ কর্মের রেকর্ড আছে, যারা আইনি মামলা প্রক্রিয়ার মধ্যে আছে, পলাতক এবং সৌদিতে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য এ সুযোগ প্রযোজ্য হবে না।

উল্লেখ্য,কয়েকমাস আগে সৌদি সরকার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয়। ওই সময়সীমার মধ্যে প্রায় ৮ লাখ বাংলাদেশী কর্মী তাদের বৈধতা করে নিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud