পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী, যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকুন

Posted on February 9, 2014 | in জাতীয় | by

PM_09ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যেকোনো হুমকি মোকাবেলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে বলেছেন। রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, “সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।” প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল।” তিনি সেনাবাহিনীর সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।” সূত্র: বাসস

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud