পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সিদ্ধান্ত আপিল বিভাগের’

Posted on November 6, 2014 | in জাতীয় | by

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কি পূর্ণাঙ্গ নাকি সংক্ষিপ্ত তার সিদ্ধান্ত আপিল বিভাগের বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বলেছিলেন, সংক্ষিপ্ত রায়ে দণ্ড কার্যকর করা যাবে। তবে তার এ মন্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে উল্লেখ করেন তিনি। মাহবুবে আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের ফাঁসির আদেশ দিয়েছিলেন। পরে আসামিপক্ষ আপিল করার পর আপিল বিভাগ তা বহাল রেখেছেন। সুতরাং বহালের বিষয়টি কারা কর্তৃপক্ষ জানলেও হলো। এখানে বিস্তারিত দেখার কিছু নেই। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করার পর গত সোমবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখেন। এরপর আসামিপক্ষ বলছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তারা রিভিউ করবেন। তবে রাষ্ট্রপক্ষ বলছেন, সংক্ষিপ্ত আদেশে রায় কার্যকর করা যাবে, রিভিউ চলবে না।Mahbubey-Alam

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud