April 19, 2026
বিনােদন ডেস্ক: ২১ নভেম্বর শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে মনিরুল ইসলাম সোহেল পরিচালিত স্বপ্ন যে তুই ও আবুল কালাম আজাদ পরিচালিত অনেক সাধনার পরে চলচ্চিত্রটি। স্বপ্ন যে তুই সিনেমাটি অর্ধশত ও অনেক সাধনার পরে সিনেমাটি বিশটি হলে মুক্তি পেয়েছ। আঁচল-ইমনের প্রথম সিনেমা স্বপ্ন যে তুই ঢাকার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, সনি, জোনাকী, আজাদ, বি.জি.বি., শাহীন, পূনম, নিউ গুলশান, মতিমহল প্রভৃতি হলে মুক্তি পেয়েছে। নির্মাতা মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘গতকাল সিরাজগঞ্জের চালায় ‘নিউ রজনীগন্ধা’ হলে সিনেমাটি দেখেছি। সেখানে দর্শকদের অনেক ভালো সাড়া পেয়েছি। দ্বিতীয় সপ্তাহে নতুন আরও ৬০টি হলে মুক্তি দেয়া হবে।’
স্বপ্ন যে তুই সিনেমার চিত্রনায়িকা আঁচল বলেন, ‘সন্ধ্যা ছয়টার শোতে আমরা ঢাকার সনি হলে দর্শকদের সঙ্গে সিনেমা দেখব। এর পরে বিভিন্ন হল ঘুরে সিনেমাটি দেখব। এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন ও আঁচল। এ ছাড়াও ছবিটির বাড়তি আকর্ষণ রয়েছেন মীরাক্কেল খ্যাত কমেডিয়ান আবু হেনা রনি, আনোয়ারুল ইসলাম সজল ও জামিল হোসেনের কমেডি। অন্যান্য চরিত্রে অভিনয়ে করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, আদনান, প্রিয়া, এশা, আফরি সহ আরো অনেকে। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মনিরুল ইসলাম সোহেল। সোহরাব হোসেনের প্রযোজনায় চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও মুম্বাইয়ের আকাশ। গান লিখেছেন জাহিদ আকবর, প্রদীপ সাহা, ইসরাফিল বাবলু ও শিহাব রিপন। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, রাজিব, পারভেজ এবং ভারতের জুবিন ও আকাশ। এ দিকে আবুল কালাম আজাদের চিত্রনাট্য ও পরিচালনায় অনেক সাধনার পরে সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা, হাসিব খান শান্ত, শুভ, অঞ্জলি, প্রবীর মিত্র, রেহেনা জলি, স্বাধীন খসরু প্রমুখ।
মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড প্রযোজিত সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ সিনেমার গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, আলাউদ্দিন আলী ও নাজির মাহমুদ, আবহ সংগীত মান্নান মোহাম্মদ ও মোঃ আলমগীর হোসেনের। অনেক সাধনার পরে সিনেমাটি ঢাকার পূর্ণিমা, পদ্মা, পূরবী, মিনি গুলশানে মুক্তি পেয়েছে । এ ছাড়া ঢাকার বাইরে চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (জয়দেবপুর), মমতা (মাধবদী), পূরবী (ময়মনসিংহ), নবীন (মানিকগঞ্জ), আলিম (খেপুপাড়া) সহ দেশের বিভিন্ন সিনেমাটি মুক্তি পেয়েছে।