April 21, 2026
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বর্বরোচিত সাত খুনের ঘটনায় আদালতের আদেশে গঠিত তদন্ত কমিটির প্রধান পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. আবদুল হাকিমকে নিয়োগ করা হয়েছে। আবদুল হাকিম বাংলাদেশ সার্ভিস কমিশনের সচিব শাহজাহান আলী মোল্লার স্থলাভিষিক্ত হবেন। কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মহিউদ্দিন জানান, হাকিমের নেতৃত্বাধীন কমিটিই এখন সাত খুনের ঘটনার রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটির প্রধান বদলের কারণে রিপোর্ট জমা দেয়া নিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হবে না বলেও মনে করেন তিনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে ৩৭৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছে তদন্ত কমিটি। এখন তাদের বক্তব্য সমন্বয় করা হচ্ছে।