March 6, 2026
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো সাতজন।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্যামনগর উপজেলার সোরা গ্রামের সাহেব আলী ও পাতড়াখোলা গ্রামের সাজেদা খাতুনের নাম জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।