পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাতকানিয়ায় গুলিবিদ্ধ শিবির কর্মীর মৃত্যু

Posted on February 12, 2014 | in সারা দেশ | by

Chittagong_Map_Bangladesh-2120130912162250চট্টগ্রাম : সাতকানিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ শিবির কর্মী জসিম উদ্দিন মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ল্যান্স নায়েক আবুল বাশার  বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার কেরাণীরহাটের পূর্ব পার্শ্বে ছদহা কেউচিয়া স্কুল সড়কে পুলিশের সাথে শিবির কর্মীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে আনসার ও পুলিশের ৩ সদস্যসহ ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ দুই জামায়াত কর্মী মো. রফিক ও জসিম উদ্দিনকে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কেন্দ্র এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud