পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৩১ মার্চ সাংবাদিকদের অনশন

Posted on February 11, 2014 | in জাতীয় | by

sagarruniঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৩১ মার্চ অনশনসহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় স্মরণসভায় নিহত সাগরের মা আলেয়া মনিরও বক্তব্য রাখেন। এই অনশন কর্মসূচি ঢাকায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা হবে। এর মধ্যে হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা না হলে আমরণ অনশনসহ কাফনের কাপড় পরে রাজপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়। স্মরণসভায় সাংবাদিক সাগর সরওয়ারের মা কান্না জোড়ানো কন্ঠে বলেন, আমি মরার আগ পর্যন্ত এই বিচার চেয়ে যাব। এসময় উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা এই আন্দোলন থেকে কখনো সরে যেও না। তোমরা আন্দোলন চালিয়ে যেও।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ২ বছর পূর্ণ হলো আজ। কিন্তু এখনো এই হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তেরও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ঘাতকরা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud