পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাইপ্রাসে ৫১ বাংলাদেশী আটক

Posted on December 21, 2013 | in প্রবাসী জীবন | by

images (1)নিকোশিয়া: দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অর্ধশতাধিক বাংলাদেশী অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক ব্যাপক পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানো হতে পারে। বর্তমানে তাদের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। শুক্রবার সাইপ্রাস থেকে প্রকাশিত ফামাগুস্তা গেজেটের খবরে এ তথ্য জানানো হয়।   খবরে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দিক নির্দেশনায় এ ধরনের পদক্ষেপে গেছে সাইপ্রাস। প্রায় ১১৫ সদস্যের একদল পুলিশ এই অভিযানে অংশ নেয়। আটক করা হয় ৫১ জন বাংলাদেশীকে। অবৈধ অভিবাসী আটক ও পুলিশের সংখ্যার বিচারে সাম্প্রতিককালের এটি দেশটির এক বড় পুলিশি অভিযান। অভিযানের খরচও বহন করেছে ইইউ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud