পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষেধ টাইগারদের

Posted on February 24, 2014 | in খেলাধুলা | by

bd-criketarএশিয়া কাপ চলার সময় বাংলাদেশের ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে এশিয়া কাপ শুরুর মাত্র এক দিন আগে সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে কোনো ক্রিকেটারের সঙ্গে সাংবাদিকদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যবস্থাপক নাজমুল করিম টেংকু সাংবাদিকদের জানান, ম্যাচের আগের দিনই কেবল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি পাওয়া যাবে। তাছাড়া স্বাগতিক দলের কেউই গণমাধ্যমের মুখোমুখি হবেন না।

চলতি মাসের শুরুতে চট্টগ্রাম টেস্টের পরদিন থেকে ক্রিকেটারদের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও অধিনায়ক মুশফিকুর রহিম জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পর আবার নিষেধাজ্ঞা আরোপ করলো বিসিবি। রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বাংলদেশের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি ‘আনহ্যাপি’। এবার এশিয়া কাপে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud