February 23, 2026
হঠাৎ করেই সহ-অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। আজ রোববার সকালে তার ‘অফিসিয়াল ফেসবুক পেজে’ অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন তিনি। তবে এ ব্যাপারে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোন ধরণের আনুষ্টানিক ঘোষণা আসেনি। গত মাসে নতুন করে জাতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হন তামিম ইকবাল। মাহামুদুল্লাহ রিয়াদকে সরিয়ে মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
কিন্তু শ্রীলংকার বিপক্ষে মিরপুর টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামেও ছিলেন নিস্প্রভ। দ্বিতীয় ইনিংসে ১০২ বল খেলে ৩১ রানের ধৈর্য্যশীল একটি ইনিংস খেললেও প্রথম ইনিংসে ০ রানেই সাজঘরে ফিরে যান তিনি। মূলত ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার জন্যই সহ-অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন বলে সংশ্লিষ্ঠ ক্রিকেটাররা মনে করছেন। এর আগেও একবার জাতীয় দলের সহ অধিনায়কত্ব পালন করেছেন তামিম। তখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২০১১ সালের আগস্টে হতাশাজনক জিম্বাবুয়ে সফরের পর অধিনায়ক সাকিবের সাথে সহ অধিনায়কের দায়িত্ব হারান তামিম।
সেই সফরে ড্রেসিং রুমে অশোভন আচরণ ও কোচের সঙ্গে অযাচিত কথাবার্তারও অভিযোগ উঠেছিল তামিমের বিরুদ্ধে।