পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সরকার পতন আন্দোলন বিএনপির মুখে মানায় না’

Posted on March 5, 2014 | in রাজনীতি | by

abul mal abdul muhitসিলেট :  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকার পতন আন্দোলনের কথা বিএনপির মুখে মানায় না। অতীত রেকর্ড অনুযায়ী বিএনপির সকল আন্দোলন ব্যর্থ হয়েছে। তাদের মুখে আবার কীসের আন্দোলন?’ সিলেট অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বুধবার দুপুর ২টার দিকে তিনি এ সব কথা বলেন। ‘আলোকিত সিলেট স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সীমন্তিক’।

উপজেলা নির্বাচন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনকে নির্দলীয় করার কোনো মানে হয় না। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে তাতে করে নির্বাচনটি দলীয় নির্বাচনেই পরিণত হয়েছে।’ চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আমেরিকার কিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল্লাহ এইচ বাকী, ড. শাহেলা খাতুন ও আহমেদ আল কবিরকে সংবর্ধনা ও সীমান্তিকের ২৫ জন কর্মীকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শহিদুল্লাহ তালুকদার, আমেরিকার কিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud