পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সন্ধ্যায় আলোকিত হবে সারা দেশ

Posted on February 14, 2013 | in জাতীয় | by

জাতীয়ঢাকা: বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সারা দেশে মোমবাতি প্রজ্বলন করা হবে। স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে জামায়াত-শিবিরের হাতে শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ।

সন্ধ্যায় যে যেখানে থাকবেন, সেখানেই একটি করে মোমবাতি প্রজ্বলনের আহ্বান জানানো হয়েছে শাহবাগের গণজাগরণ চত্বর থেকে।

মঙ্গলবার তিন মিনিট নীরবতা কর্মসূচির পর ঠিক একইভাবে বৃহস্পতিবারও সারা দেশকে মোমবাতির আলোয় আলোকিত করার ঘোষণা দিয়েছেন গণআন্দোলনের আয়োজকরা। নীরবতার শক্তির পর এবার বিশ্ব দেখবে আলোকিত শক্তি।

গণআন্দোলনের উদ্যোক্তাদের একজন ব্লগার অ্যান্ড ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের শাওন জুবায়ের বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় সারা দেশে মোমবাতি প্রজ্বলন করা হবে। সারা দেশ আলোকিত হবে এ সময়।’’ -বাংলানিউজ

তিনি বলেন, ‘‘১৯৭১ সালে ও তার পরে যতো ভাই-বোন জামায়াত-শিবির সাম্প্রদায়িক অপশক্তির হাতে শহীদ হয়েছেন, তাদের স্মরণ করতেই আমাদের এ কর্মসূচি।’’

তিনি আরও বলেন, ‘‘মঙ্গলবার যেমন করে সারা দেশ ৪টা থেকে ৪টা তিন মিনিট পর্যন্ত নীরবতা পালন করেছে, বৃহস্পতিবার সন্ধ্যায়ও ঠিক একইভাবে সারা দেশ আলোকিত হবে। নীরবতার মতো আলোকিত শক্তিও দেখবে সারা দেশ।”

তাই যে যেখানে থাকবেন, সেখানে থেকেই একটি করে মোমবাতি প্রজ্বলনের আহ্বান জানান জুবায়ের শাওন।

প্রসঙ্গত, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে চলমান আন্দোলনের দশম দিন বৃহস্পতিবার। গত ৫ ফেব্রুয়ারি গুটিকয়েক তরুণ যে আন্দোলন শুরু করেছিলেন তা আজ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud