April 20, 2026
ঢাকা: এভারেস্ট বিজয় শেষে ফেরার পথে মৃত্যুবরণকারী সজল খালেদের মরদেহ উদ্ধারে ক্যাম্প-৩’র পথে রয়েছে উদ্ধারকারী দল।
রোববার দুপুরে নেপাল থেকে এ তথ্য জানিয়েছেন মাউনটেনার ও সজল খালেদের বন্ধু মীর শামসুল আলম। সজলের মৃত্যু সংবাদ পাওয়ার পরদিন শুক্রবার তিনি ও রিয়াজ আহমেদ (সজলের বন্ধু) নেপালে যান।
মীর শামসুল আলম জানান, তিনি, রিয়াজ আহমেদ এবং নেপালে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা রোববার বিকেলে লুকলা বেজ ক্যাম্পে যাচ্ছেন। সেখান থেকে উদ্ধার কার্যক্রম মনিটরিং করবেন তারা।
তিনি জানান, সজলের মরদেহ আট হাজার ৫০০ মিটার (২৮ হাজার ফুট) উচ্চতায় ক্যাম্প-৪-এ রয়েছে। আবহাওয়া বিরূপ না হলে তিন-চারদিনের মধ্যে সজলের মরদেহ ক্যাম্প-২-এ নামানো সম্ভব হতে পারে। ক্যাম্প-২ থেকে হেলিকপ্টারের সহায়তা পাওয়া যায়। তাই সেখানে মরদেহ আনার কিছুক্ষণ পরই কাঠমান্ডুতে নিয়ে আসা সম্ভব হবে বলে জানান মীর শামসুল আলম।