পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শ্রীলঙ্কার লক্ষ্য ২৪১

Posted on February 22, 2014 | in খেলাধুলা | by
179365ঢাকা: শেষ দিকে সোহাগ গাজী ১৩ বলে ২৩ রান করেও বড় স্কোর করতে সক্ষম হলো না বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইেকট হারিয়ে ২৪০ রান করেছে স্বাগতিকরা। ৪৮.৩ ওভারে থিসারা পেরেরার বলে স্ক্রুপ শট খেলতে গিয়ে স্ট্যাম্পে আঘাত হাঁনে বল। ২৩ রানে গাজী আউট হলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শফিউল ইসলাম (১৫) ও আরাফাত সানি (১) রান করেন।  মুমিনুল হক দলের পক্ষে সর্বাধিক ৬০ রানে ইনিংস খেলেন। মুমিনুল ছাড়া কেউই বড় কোন স্কোর গড়তে পারেননি। ৪৫তম ওভারে লাকমালের বলে সাজঘরে ফিরেন নাসির হোসেন (৩৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫)।  প্রসাদের বলে সেনানায়েকের কাছে তুলে দেন অধিনায়ক মুশফিকুর রহিম (৩০)। দলীয় ১৩০ রানে মুশফিক বাউন্স বলটি পয়েন্টে ঠেলে দেলেই তালুবন্দি করতে ভুল করেননি সেনানায়ক।

এর আগে দ্রুত দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হলেন মুমিনুল হক (৬০)। ভিথানাগের ডিরেক্ট হিটে আউট হন তিনি।  শুরুতেই এনামুল আউট হওয়ায় চাপে পড়ে বাংলাদেশ। ধাম্মিকা প্রসাদের প্রথম ওভারে দুই রান করে সাজঘরে ফিরলেন এনামুল হক। উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের কাছে বল তুলে দেন এনামুল। শামসুর রহমান ও মুমিনুলের ব্যাটিংয়ে অর্ধশতক পার হলেও দলীয় ৬২ রানে সাজঘরে ফিরেন শামসুর। প্রসাদের দ্বিতীয় শিকার হন শামসুর (২৫)। ডিপ স্কয়ারলেগে পেরেরার কাছে বল দেন শামসুর।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সাকিবের জায়গায় নাইম ইসলাম এবং মাশরাফি মুর্তজার জায়গায় শফিউল ইসলামকে দলে নেয়া হয়েছে। শ্রীলঙ্কান দলেও চারটি পরিবর্তন এসেছে। আঙ্গুলের চোটের কারণে দলে নেই তিলকরত্নে দিলশান। তার পরিবর্তে দলে এসেছে লাহিরু থিরিমান্নে । লাসিথ মালিঙ্গার জায়গায় এসেছেন সুরাঙ্গা লাকমাল। বোলিং একশনে আরো ‍রয়েছেন ধাম্মিকা প্রসাদ। অলরাউন্ডার হিসেবে রয়েছেন অ্যাঞ্জেলো পেরেরা। সাঙ্গাকারাকে বিশ্রামে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud