March 4, 2026

বিনোদন প্রতিবেদক : তরুণ পরিচালক মামুনের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি
এ্যাডকম ফিল্ম প্রযোযিত ও ফিরোজ খান প্রিন্স পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘শোধ-প্রতিলোধ’ চলচ্চিত্রের মহরত হয়ে গেলো গতকাল। সম্পূর্ণ ব্যতিক্রমী এই ” চলচ্চিত্রে দেখে দর্শক আবারো পুরনো ধারায় ফিরে দীর্ঘদিন বিমোহিত হয়ে থাকবেন বলে আশা করেন ছবিটির নির্মাতারা।
এফডিসির ভিআইপি প্রজেকশন হলে এর মহররত অনুষ্ঠান অত্যান্ত ঝাঁকঝমক পূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এশিয়র গ্র“পের চেয়ারম্যান শেখ সাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সুশালী গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এস সূকর্ন শওকত, বেস্ট টেলিকম এর আব্দুল গণি মামুন উপস্থিত ছিলেন।
ছবিটিতে অভিনয় করবেন এ সময়ের অন্যতম চিত্র নায়ক কাজী মারুফ, রিপন খান, চিত্রনায়িকা মৌসুমি হামিদ, মৌমিতা মৌ, সাদিয়া আফরিন, কাবিলা, ইলিয়াছ কোবরা, হারুন কিসিঞ্জার, গুলজার খান, মর্জিনা ও মিজু আহমেদ।
ছবিটির অন্যতম নির্মাণ কৌশলী নোয়াখালী সোনাইমুড়ীর ছেলে বেস্ট টেলিকম এর পরিচালক আব্দুল গণি মামুন জানান, চলচ্চিত্রটি গভীর মমতায় তৈরী করা হচ্ছে আশা করি এর মাধ্যমে বাংলা ছবি তার পুরনো ধারায় ফিরে যাবে।
ছবিটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তুলবেন বলে আশা প্রকাশ করেন এর নির্মাণ কৌশলীরা। ছবিতে সোনাইমুড়ীর সাংবাদিক আনোয়ার বারী পিন্টুরও অভিনয়ের সম্ভাবনা রয়েছে।