
ঢাকা: দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্টের জন্য দায়ী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান । বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে “সহিংস উপজেলা নির্বাচন চলমান রাজনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।