February 17, 2026
দীর্ঘ প্রতিক্ষিত কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে উদ্বোধন করা হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইনভার্সিটিরও। এর আগে আজ রোববার দুপুর ১টার দিকে বিশেষ বিমানযোগে পর্যটন জেলা কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রতিক্ষিত এই স্টেডিয়াম উদ্বোধন করায় কক্সবাজারবাসী আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাদদেশে পর্যটন গলফ মাঠে নির্মিত এই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামেই। এর আগে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন।